News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাত দিয়ে বল আটকে কলকাতা পুলিশের টিপ্পনির শিকার মুশফিকুর
Image

হাত দিয়ে বল আটকে কলকাতা পুলিশের টিপ্পনির শিকার মুশফিকুর

কলকাতা, ৬ ডিসেম্বর, (হি.স.): বিশ্ব ক্রিকেটে আবারও একটি লজ্জা উপহার দিলেন বাংলাদেশের এক তারকা। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম হাত দিয়ে বল আটকে মহাবিতর্ক সৃষ্টি করলেন। তাঁকে আম্পায়াররা ঢাকা টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির ৪৭ মিনিট পর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডার’ এর কারণে আউট হয়ে গেলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মুশফিকুরের হাত দিয়ে বল আটকানোর ভিডিয়ো। ক্রিকেট ম্যাচ চলাকালীন হাত গিয়ে বল আটকানোর ঘটনাকে বলা হয় ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে ঘটনাটি ঘটে। কিউয়ি তারকা কাইল জেমিসনের একটি শর্ট লেংথ বল ক্রিজে দাঁড়িয়ে খেলেছিলেন মুশফিকুর। বলটি পিচে ড্রপ করে লাফিয়ে ওঠে। আর সেই সময় হঠাৎই মুশফিকুর সেই বল হাত দিয়ে সরিয়ে দেন।

ওই পরিস্থিতিতে বলটি উইকেটে লাগার সম্ভবনাও ছিল না। কিন্তু মুশফিকুর ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে বল সরিয়ে দেওয়ায় কাইল জেমিসন এবং কিউয়ি ক্রিকেটাররা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ এর আবেদন জানান আম্পায়ারের কাছে। আউট হয়ে যান মুশফিকুর।

মুশফিকুরের ওই ভুলটা নিয়ে আবার কলকাতা পুলিশও ট্রোল করে একটি বিজ্ঞাপন দিয়েছে। যেটি একান্তভাবেই সতর্কতামূলক একটি প্রচার। বহুক্ষেত্রে দেখা গিয়েছে, অজানা লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে গ্রাহকদের।

কলকাতা পুলিশ সেইভাবেই প্রচার করছে, লিঙ্ক হোক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল! এই বার্তাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। দারুণ জনপ্রিয় হয়েছে এই বার্তাটি। অনেকেই কলকাতা পুলিশের এই বার্তাকে সেরার সেরা বলে অভিহিত করেছেন।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top