News Flash

Image

পটনায় অমিত শাহের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : আগামী ১০ ডিসেম্বর পটনায় পূর্বাঞ্চলীয় পরিষদের যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন সেখানে বসতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকে উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সীমান্ত নিয়ে এর আগে বহুবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল ৷ গরু পাচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দাগতে দেখা গিয়েছে তৃণমূলের সব স্তরের নেতৃত্বকে ৷ আর সেই সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রের ঢাকা বৈঠকেই থাকছে না তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷

এই গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে তিনি যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। তার বদলে এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রসঙ্গত, পূর্বাঞ্চলীয় পরিষদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিম। ২০১৮ সালের পরে গত বছর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বৈঠক হয়েছিল নবান্ন সভাঘরে। সেই বৈঠকের পৌরহিত্য করতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো এবারও এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলেই খবর। কিন্তু থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার এই বৈঠকে যোগ দিতে পটনা যাচ্ছেন। তিনি ফিরবেন রবিবার।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top