News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ড. বি আর আম্বেদকর বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন: রাজ্যপাল
Image

ড. বি আর আম্বেদকর বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন: রাজ্যপাল

আগরতলা, ৬ ডিসেম্বর : রাজ ভবনে আজ সকালে এক অনুষ্ঠানে ড. বি আর আম্বেদকরের তিরোধান দিবস পালন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ড. বি আর আম্বেদকরের প্রতিকৃতিত্বে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়াও রাজ্যপালের সচিব ইউ কে চাকমা ও অন্যান্য আধিকারিকগণও ড. বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ড. আম্বেদকর হচ্ছেন ভারতের সংবিধানের জনক। ড. বি আর আম্বেদকর পিছিয়েপড়া অংশের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। দেশের প্রথম আইন মন্ত্রী হিসেবেও ড. আম্বেদকর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে রাজভবনের অন্যান্য আধিকারিক ও কর্মীগণ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top