News Flash

Image

রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

বিলোনিয়া, ৫ ডিসেম্বর : রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। আজ সকাল নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল লাইনে ওই আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক দেখে বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেছেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। জি বি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনিয়ার বাঁশ পাড়া কলোনী এলাকার বাসিন্দা ছিলেন পৃথ্বীশ দত্ত(৩৪)। একবছর পূর্বেও সাংবাদিকতার পেশায় যুক্ত ছিলেন তিনি। আজ তিনি আত্মহত্যার এক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি স্যুইসাইড নোট রেখে এই মৃত্যুর জন্য তাঁর মা-কে দায়ী করেছেন।

এদিকে, খবর পেয়ে বিলোনিয়া হাসপাতালে ছুটে গিয়েছে প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেসক্লাবের সদস্য ছিলেন ।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top