News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচন নিয়ে তৎপর কংগ্রেস, প্রস্তুতি বৈঠক শুরু
Image

লোকসভা নির্বাচন নিয়ে তৎপর কংগ্রেস, প্রস্তুতি বৈঠক শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফলাফল থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরার দুটি লোকসভা আসনের নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস রাজ্যের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে।

কংগ্রেসের সবকটি শাখা সংগঠনকে সক্রিয় করে তোলার জন্য ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এর অঙ্গ হিসেবে আজ প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী নেতৃত্বদের নিয়ে, আদিবাসী কংগ্রেসের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আগামীদিনে সাংগঠনিকভাবে আদিবাসী কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায়, এবিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং, প্রাক্তন বিধায়ক  অশোক দেববর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, আদিবাসী নেতা শব্দকুমার জামাতিয়া সহ আরো অন্যান্য আদিবাসী নেতাগণ। উপজাতি অধ্যুষিত এলাকায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর নেতৃবৃন্দ এদিন বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top