News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ১৪ বছরের কুমারী নাবালিকা জন্ম দিল সদ্যজাত শিশুর
Image

 ১৪ বছরের কুমারী নাবালিকা জন্ম দিল সদ্যজাত শিশুর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ ডিসেম্বর : এক শিশু সন্তানের জন্ম দিল ১৪ বছরে এক কুমারী মা। এই ঘটনায় সারা ধর্মনগর জুড়ে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। সদ্যজাত শিশুটিকে গ্রহণ করতে নারাজ নাবালিকার পরিবার। জানা গেছে, সোমবার রাতেই ওই কুমারী নাবালিকা সদ্যজাত শিশুটির জন্ম দিয়েছে। ওই নাবালিকার এক নিকট আত্মীয় নাবালকের সঙ্গে সে শারীরিক সম্পর্কে জড়িয়েছে বলেও জানিয়েছে পরিবারের সদস্যদের। এমনি জানিয়েছেন ওই নাবালিকার পরিবার। ঘটনায় একপ্রকার গোটা এলাকায় ছি ছি রব উঠেছে।

এদিকে ঘটনার পরেই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা খবর দিয়েছেন চাইল্ড লাইনের আধিকারিকদের। তারা নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। তারা কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। এদিকে সদ্যজাত শিশুর ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। এ ধরণের সামাজিক অবক্ষয়ের ঘটনায় সভ্য সমাজ লজ্জিত।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top