News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনভর অভিযানে ৬ নেশাকারবারি আটক, বাজেয়াপ্ত নগদ অর্থ সহ বাইক, গাড়ি, স্কুটি ও মোবাইল
Image

দিনভর অভিযানে ৬ নেশাকারবারি আটক, বাজেয়াপ্ত নগদ অর্থ সহ বাইক, গাড়ি, স্কুটি ও মোবাইল

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৫ ডিসেম্বর : নেশায় আসক্ত রাজ্যকে নেশামুক্ত করার আহ্বানে নেশামুক্ত স্লোগানের মাঝেই নেশা বিরোধী অভিযান চালায় কুমারঘাট থানার পুলিশ৷ কুমারঘাট মহকুমার পৃথক তিনটি স্থানে সকাল সাত ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকা অব্দি কৌশলী অভিযান চালিয়ে ছয় জন নেশা কারবারিকে গ্রেফতার করেছে আজ।

কুমারঘাট থানাধিন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার চিটাগাং বস্তি,সোনাইমুড়ি রতিয়াবাড়িতে এই তিনটি স্থানে অভিযান চালায় কুমারঘাট থানার পুলিশ ৷ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৩২ গ্রাম হিরোইন সহ নগদ ৮১ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন পুলিশ আধিকারিক। এছাড়াও দুটি বোলেরো গাড়ি, দুটি বাইক, একটি স্কুটি সহ চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন।

গ্রেফতার হওয়া ছয়জন নেশা কারবারীর মধ্যে তিনজন ছিলেন মুখ্য ব্যবসায়ী বলরাম দে,জ্যোতিষ্ঠির দে বাড়ি চিটাগাং বস্তি এবং দেবরাজ রায় বাড়ি সোনাইমুড়ি। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার হবে।

কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানান আটক করা ছয় নেশা কারবাড়ির মাধ্যমে জানা যেতে পারে বড় বড় রাঘব বোয়ালদের নাম। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী একটি মামলা হাতে নিয়ে তদন্তে শুরু করবে কুমারঘাট থানার পুলিশ। থানার ওসি ছাড়াও এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন কুমারঘাট থানার সাব-ইন্সপেক্টর কিংকর পাল ৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top