ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়ার পর মঙ্গলবার আসরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ পুদুচেরী। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। দুদলই আসরে ৬ টি করে ম্যাচ খেলে নিয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরা ৩ টি ম্যাচে এবং পুদুচেরী ২ টি ম্যাচে জয় পেয়েছে। শেষ ম্যাচে শক্তিশালী মুম্বাইকে পরাজিত করে মানসিক দিকে দিয়ে অনেকটাই ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় পুদুচেরীর বিরুদ্ধে কিছুটা হলেও এগিয়ে মাঠে নামবে ত্রিপুরা। শেষ ম্যাচে জয় পেলে রণজি ট্রফি শুরু হওয়ার আগে গোটা দলই চাঙ্গা থাকবে। তা মাথায় রেখেই মঙ্গলবার মাঠে নামবেন মণিশঙ্কর মুড়াসিং-রা। এদিন বিশ্রাম দেওয়া হয় মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে খেলা ক্রিকেটাদের। বাকিরা জিমে গা ঘামান। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে ত্রিপুরা মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। জয় পাওয়া নিয়ে আশাবাদী ত্রিপুরার ক্রিকেটাররাও। মুম্বায়ের বিরুদ্ধে দুই স্পিনার পারভেজ সুলতান এবং চিরঞ্জীৎ পাল বল হাতে ছিলেন দুরন্ত। পুদুচেরীর বিরুদ্ধেও তঁাদের দলে রাখা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজয় হাজারে ট্রফি : ত্রিপুরা আজ পন্ডিচেরির মুখোমুখি
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















