News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদী ম্যাজিককে কাজে লাগিয়ে সারা দেশ জয় করার ভাবনা ভুল : আশিস
Image

মোদী ম্যাজিককে কাজে লাগিয়ে সারা দেশ জয় করার ভাবনা ভুল : আশিস

আগরতলা, ৪ ডিসেম্বর: মোদী ম্যাজিককে কাজে লাগিয়ে সারা দেশ জয় করার ভাবনা ভুল। আপাতত কংগ্রেসের অপ্রত্যাশিত পরাজয়কে মেনে নিয়ে ইন্ডিয়া জোটকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াইয়ে এগিয়ে যেতে হবে। চার রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। তাঁর কটাক্ষ, অর্থ বলে বলিয়ান হয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে শাসক দল।

এদিন তিনি বলেন, চার রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে কংগ্রেসের দুশ্চিন্তার বিষয় নয়। কারণ, রাজনীতিতে উত্থান পতন থাকবেই। আগামী দিনে নির্বাচনী ফলাফলকে বিশ্লেষণ করে দেখা হবে। 

শ্রী সাহা আরও বলেন, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াইয়ের জন্য ক্ষেত্র প্রস্তুত হয়েছে। লোকসভার নিরিখে চার রাজ্যে কংগ্রেস অনেকটা ভালো ফলাফল করেছে।

তাঁর কটাক্ষ, বিধানসভা নির্বাচনের আগে চার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নির্বাচন কমিশন কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অর্থ বলে বলিয়ান হয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে শাসক দল। আসন্ন লোকসভা নির্বাচনে অগণতান্ত্রিক, স্বৈরাচারী সরকারের পতন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top