News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : গোয়া ম্যাচে ১ম ইনিংসে পিছিয়ে থাকার খেসারত দিল ত্রিপুরা
Image

কোচ বিহার ট্রফি : গোয়া ম্যাচে ১ম ইনিংসে পিছিয়ে থাকার খেসারত দিল ত্রিপুরা

ত্রিপুরা-‌১৮০ &‌ ৩৩৪/‌৯ (‌ডি:‌)

গোয়া-‌২১৫ &‌ ২০১/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। ত্রিপুরা-‌ ও গোয়া ম্যাচ শেষ হলো অমিমাংশিতভাবে। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলো গোয়া। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। গোয়ার পানজিম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিনে জয়ের জন্য স্বাগতিক দলের দরকার ছিলো ৩০০ রান। কিন্তু গোয়া ৮০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করতে সক্ষম হয়। এর আগে ত্রিপুরার ১৮০ রানের জবাবে গোয়া প্রথম ইনিংসে ২১৫ রান করে। ৩৫ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান করেছিলো। ম্যাচটিতে প্রথম ইনিংসে লিড নেওয়ায় গোয়া পেলো ৩ পয়েন্ট এবং ত্রিপুরার ঝুলিতে আসলো ১ পয়েন্ট। তৃতীয় দিনের ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে খেলতে নেমে সোমবার শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। সবার নজর এদিন ছিলো সপ্তজিৎ দাসের দিকে। তবে এদিন হতাশ করেনি সপ্তজিৎ। জীবনের দ্বিতীয় শতরান করেন ১৭০ বল খেলে ১৫ টি বাউন্ডারির সাহায্যে। শেষ পর্যন্ত ১০৩.‌২ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে ত্রিপুরা। সপ্তজিৎ ১৭১ বল খেলে ১০১ রানে অপরাজিত থেকে যায়। বিশাল সিনহা ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ এবং অর্কজিৎ ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। গোয়ার পক্ষে শ্রীভাঙ্ক দেশাই ২৭ রানে ৩ টি, পুন্দেলিক নাইক ৭১ রানে এবং যুবরাজ সিং ১১৫ রানে ২ টি উইকেট দখল করেন। ৩০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গোয়া‌‌ দিনের শেষ বল পর্যন্ত গোয়া ৮০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করে। গোয়ার পক্ষে নিসাং নাগভেকর ১৩০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানে এবং চিত্তম জাভানাকুমার ৯১ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে শান্তনু নাভাগি ১১৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫২, ভীর যাদব ৫৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং ইয়াশ কাশভানকর ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরার পক্ষে সপ্তজিৎ দাল ২৮ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। আসরে ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই। ৮ ডিসেম্বর থেকে আগরতলায় হবে ম্যাচটি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top