News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রের শর্তমাফিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর রঙ বদলানো হবে না, দাবি মমতার
Image

কেন্দ্রের শর্তমাফিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর রঙ বদলানো হবে না, দাবি মমতার

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.) : জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে রং বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিয়েছে কেন্দ্র। কিন্তু সোমবার তিনি জানিয়ে দিলেন, শর্তমাফিক পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রগুলোর রঙ নীল-সাদা থেকে হলুদ-বাদামি করা হবে না।

জানা গিয়েছে, কেন্দ্র জানিয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে হলুদ-বাদামি রং করার কথা ছিল। কিন্তু তার বদলে রাজ্য সরকার এসব কেন্দ্রের রং করেছে নীল-সাদা। কেন্দ্রীয় নিয়মনীতি না মেনে এই কাজ হয়েছে বলে টাকা দেওয়া যাচ্ছে না। জবাবি চিঠিতে এমনই জানানো হয়েছে বলে খবর।

সোমবার বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। ফের অভিযোগ তোলেন, ”সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা দেওয়া হচ্ছে না, কারণ গৈরিকীকরণ করতে হবে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে রং করে দিতে বলছে। তাহলে এত ভোটে জেতার কী দরকার? কত মারামারি হয়।”

‘জাতীয় স্বাস্থ্য মিশন’ প্রকল্পের টাকায় তৈরি স্বাস্থ‌্যকেন্দ্রের রং কেন গেরুয়া করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে ‘রাজ্যের প্রাপ্য’ আটকে রাখা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া অর্থ মেটানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তিনি। সেই বিতর্কের আবহে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী কারণ ব্যাখ্যা করলেন।

তিনি বলেন, কেন গেরুয়া রঙের পরিবর্তে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নীল-সাদা রং করা হয়েছে? রাজনৈতিক কারণে গেরুয়া রং করতে বলা হচ্ছে বলে অভিযোগ তুলে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ওই রং করবেন না। স্বাস্থ্যকেন্দ্রের রং নীল-সাদাই থাকবে।

প্রশাসনিক সূত্রের বক্তব্য, ২০১১ সালের পর থেকে সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রং নীল-সাদা করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনে তা গেরুয়া করতে হবে। এই রঙের বৈষম্যের জন্য এই খাতে ‘রাজ্যের প্রাপ্য’ থেকে কেন্দ্র তাদের বঞ্চিত করছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘‘আমি আন্তরিক ভাবে অনুরোধ করছি যাতে আপনি বিষয়টায় হস্তক্ষেপ করেন এবং বিশেষ একটি রং ব্যবহার নিয়ে আপত্তি মিটিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পাঠানো হয়।’’ বাংলার গরিব মানুষ যাতে ভাল স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আর্জিও জানিয়েছিলেন মমতা।

স্বাস্থ্য প্রকল্পে কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ হওয়া নিয়ে সোমবার বিধানসভাতেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, কেন্দ্রের পছন্দ মতো রং করা হয়নি বলে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজনৈতিক কারণেই এই ‘বঞ্চনা’ বলেই অভিযোগ করেন মমতা।

যদিও বিরোধীদের অনেক দিনের অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজ-সরকারি প্রতিষ্ঠানে যে নীল-সাদা রং করা হচ্ছে, সেটিও মুখ্যমন্ত্রীর পছন্দের রং। মুখ্যমন্ত্রী চান বলেই তো ওই রং করা হয়। তার পিছনেও ‘রাজনীতি’ই রয়েছে বলে দাবি বিরোধীদের। স্বাস্থ্যেকেন্দ্রের রং নিয়ে বিতর্কে তার জবাব দিলেন মমতা। তিনি জানান, নীল-সাদা কোনও রাজনৈতিক রং নয়। সেটি আকাশের রং।

মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘‘আকাশের কোনও সীমা-পরিসীমা থাকে না। তাই ওই রং।’’ এর পরেই বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘ভোটের সময় রং নিয়ে রাজনীতি চলতে পারে। কিন্তু সব সময় নয়। আমি ওই রং (গেরুয়া) করতে দেব না।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top