News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার
Image

একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার

আগরতলা, ২ ডিসেম্বর : একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আজ সকালে মেলাঘর ঠাকুরপাড়া এলাকার মৃতদের বাড়িতে গিয়ে প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি বলেন, প্রতিবেশীদের অভিযোগ মেলাঘর ঠাকুরপাড়া স্কুলের বাসিন্দা চিন্তাহরণ পালের(৭০) স্ত্রী প্রতিমা পালকে বেশ কিছু দিন যাবৎ ঠাকুরপাড়া স্কুলে মিড-ডে-মিলের কাজ থেকে ইস্তেফা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল কিছু দুর্বৃত্তরা। তাতে স্পষ্ট যে তাঁদের মৃত্যু দ্রারিদ্র্যের কারণে নয় বরং কিছু দুর্বৃত্তদের দ্বারা সৃষ্ট সমস্যার কারণে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। ওই ঘটনায় সঠিক তদন্তের নির্দেশ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল মেলাঘর ঠাকুরপাড়া স্কুলের বাসিন্দা চিন্তাহরণ পালের(৭০) মৃতদেহ উদ্ধার হয়েছে। একই ঘর থেকে তাঁর স্ত্রী প্রতিমা পাল(৫০) ও মেয়ে মনিকা পাল (২০)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি পেশায় মৃৎশিল্পী হলেও বর্তমানে ঠাকুরপাড়া স্কুলে মিড-ডে-মিলের কাজে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী প্রতিভা পালও এই কাজে সাহায্য করেন। সুযোগ পেলে বাড়িতে মূর্তিও তৈরি করেন তাঁরা।

গতকাল সকালে চিন্তাহরণ পাল স্কুলে না আসায় একজন সহকর্মী বাড়িতে গিয়ে ডাকাডাকি করেছিলেন। কিন্তু তাঁরা দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন আসেন এবং দরজা খুলেন। তখনই এলাকাবাসীরা দেখা পান মা, বাবা ও মেয়ে বিছানায় পড়ে আছেন। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top