News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী রতন লাল নাথের বক্তব্যের নিন্দা জানিয়ে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেস সভাপতির
Image

মন্ত্রী রতন লাল নাথের বক্তব্যের নিন্দা জানিয়ে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেস সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর : তথ্য জালিয়াতির মাধ্যমে এবং মিথ্যা তথ্য পরিবেশন করে মন্ত্রী রতনলাল নাথের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এমনভাবেই কড়া ভাষায় মন্ত্রীর তীব্র নিন্দা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
 দলের রাজ্য সভাপতি আশিস সাহা তার দেওয়া বিবৃতিতে উল্লেখ করেন, “প্রদেশ কংগ্রেস আশা করেছিল এক পিতার সন্তান বিক্রির ঘটনা সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার পর একজন বরিষ্ঠ মন্ত্রী ও বিজেপি নেতা হিসাবে, রতনবাবু হয়তো তার দেওয়া রেগার মিথ্যা তথ্য এবং সন্তান বিক্রির ঘটনার অস্বীকারের বিবৃতি ক্ষমা চেয়ে প্রত্যাহার করে নেবেন।” কিন্তু তা না করে তিনি আবারো  করে বিভ্রান্তি সৃষ্টিকরার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি।

আশীষ সাহা আরো বলেন, এখন অব্দি রেগার কর্মদিবস গড়ে ৩৭ দিন এবং তা সরকারি পোর্টালে দেওয়া তথ্য। তাই সে বিষয়ে আলোচনার পথে হাঁটেন নি মন্ত্রী।  শুধু মুঙ্গিয়াকামি ব্লক এর তথ্য তুলে ধরলেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে। মন্ত্রী রতন লাল নাথ কি শুধু মুঙ্গিয়াকামি ব্লক এর গ্রামোন্নয়ন মন্ত্রী নাকি সারা রাজ্যের মন্ত্রী তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সভাপতি আশিস সাহা।

 আশীষ সাহা বলেন, সাংবাদিক সম্মেলনে তার মিথ্যা তথ্য পেশ করা এবং পরবর্তী সময়ে তার এই মিথ্যা হাতেনাতে ধরা পরার পরও একজন  মন্ত্রী হিসাবে তিনি তার মন্তব্য প্রত্যাহার করলেন না যা খুবই লজ্জাজনক এবং রহস্যজনকও।

 এই রাজ্যের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে ও বিজ্ঞাপনি চমক দিয়ে আর বোকা বানাতে পারবে না বিজেপি বলে কংগ্রেসের নেওয়া বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top