News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রিসভার বৈঠকে অর্থ ও স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত
Image

মন্ত্রিসভার বৈঠকে অর্থ ও স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত

আগরতলা, ১ ডিসেম্বর : রাজ্য সরকার অর্থ ও স্বাস্থ্য দপ্তরে ৫৩ টি বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, এই ৫৩টি পদের মধ্যে অর্থ দপ্তরের অধীনে ২৩টি সিনিয়র কম্পিউটার অ্যাসিসটেন্ট গ্রুপ-সি পদ রয়েছে। পদগুলি টিপিএসসি-র মাধ্যমে নিয়োগ করা হবে। তাছাড়াও অর্থদপ্তরে ১০টি এলডিসির শূন্য পদেও নিয়োগ করা হবে। এগুলিও টিপিএসসি-র মাধ্যমে নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরে ১০জন টেম্পোরারি ডেন্টাল টেকনেশিয়ান ও ১০জন টেম্পোরারি ডেন্টাল হাইজেনিস্ট পদে নিয়োগ করা হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, এই সিদ্ধান্তগুলি ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলি হল মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে রাজ্যে আরও নতুন করে ১৯ হাজার ৭৯৬ জনকে স্মার্টফোন প্রদান করা হবে। এরজন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৯ কোটি ৮৯ লক্ষ টাকা। তিনি জানান, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে এখন পর্যন্ত ২৮ হাজার ৭৪৫ জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হয়েছে। নতুন করে আজ মন্ত্রিসভার বৈঠকে আরও ১৯ হাজার ৭৯৬ জনকে স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই স্মার্টফোন রাজ্যের সরকারি কলেজে পাঠরত চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের দেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, নয়াদিল্লির দ্বারকায়, সেক্টর-১৭, প্লট নং -৩-এ আরও একটি ত্রিপুরা ভবন নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ সরকার। এই ত্রিপুরা ভবন নির্মাণের জন্য ত্রিপুরা সরকার দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিকে ২৩ কোটি ৬৬ লক্ষ ২৩ হাজার ৭০ টাকা প্রদান করতে হবে। এই টাকা শুধুমাত্র জায়গাটির জন্য প্রদান করা হবে। তিনি আরও জানান দিল্লিতে আগের আরও দুটি ত্রিপুরা ভবন রয়েছে। পর্যটন মন্ত্রী বলেন, সারা রাজ্যের মানুষের সুবিধা এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রাজ্যের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top