News Flash

Image

আন্দোলনে নামছেন সোনাগাছির যৌনকর্মীরা

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.) : নিজেদের ‘অধিকার’ আদায়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন সোনাগাছির যৌনকর্মীরা। আগামী ৩ ডিসেম্বর কলকাতার রাস্তায় তাঁরা মিছিল করবেন। তাঁদের দাবি, ‘কর্মী’ হিসেবে তাঁদের স্বীকৃতি দিতে হবে, অন্যান্য পেশার মতো তাঁদের কাজের পেশাকেও স্বীকৃতি দিতে হবে ৷ এমনই বেশ কয়েকটি দাবিতে পথে নামছেন তাঁরা।

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সম্পাদক বিশাখা লস্কর বলেন, “আমরা ইতিমধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করেছি। দেশের শীর্ষ আদালতেও আবেদন করা হয়েছে। ৩ তারিখ সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে রাস্তায় নামা হবে।”

বিশাখা বলেন, “৬ ডিসেম্বর বীরভূমের সিউড়ির যৌনকর্মীরা মিছিল করবেন। ধাপে ধাপে রাজ্যের ৫৬টি যৌনপল্লির মেয়েরা রাস্তায় নামবেন। হক-অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কারণ, কর্মীর স্বীকৃতি পেলে অন্যান্য পেশার কর্মীরা যে সুযোগ সুবিধা পান সেগুলি আমরাও পাব। হেনস্থা কমবে।”

ঠিক এই কারণেই ‘যৌনকর্মী’ শব্দ বদলের প্রস্তাবে সুপ্রিম কোর্ট সায় দেওয়ায় তার বিরোধিতা করেছে দুর্বার মহিলা সমন্বয় সমিতি। তাদের তরফে এ বিষয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে। বিশাখা লস্করের যুক্তি, “এখন কেউ জোরপূর্বক এই কাজ করে না। বরং, নিজের ইচ্ছায় এ কাজ করছে। ফলে, যাঁরা বলছেন, জোরপূর্বক এই কাজ করতে বাধ্য করা হচ্ছেন, তা সম্পূর্ণ ভুল। না হলে কেউ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে খদ্দের ধরে না।”

এ দিকে, শুক্রবার এইডস ডে। তা পালন করা হবে যৌনপল্লিগুলিতে। সকাল থেকেই ধারাবাহিক ভাবে রাজ্যের প্রতিটি জায়গায় এইচআইভি/এইডস নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হবে। বিশাখা লস্করের কথায়, “বছরভর আমরা এইডস নিয়ে কাজ করি। নতুন করে জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতে ‘এইচপিভি’ টেস্ট-ভ্যাক্সিনেশন শুরু হয়েছে। ‘প্রটেক্ট দ্য আনপ্রোটেকটেড’ শীর্ষক শিরোনামে বিনামূল্যে ‘এইচপিভি’ টেস্ট হয়েছে। যা আগামী দিনে ধারাবাহিকভাবে রাজ্যের প্রতিটি যৌনকর্মীর এইচপিভি টেস্ট করানো হবে।”

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top