News Flash

  • Home
  • প্রধান খবর
  • সঠিক সময়ে ট্রেন চলাচল না করাই ক্ষোভে ট্রেন অবরোধ যাত্রীদের, উত্তেজনা ঝাড়গ্রামে
Image

সঠিক সময়ে ট্রেন চলাচল না করাই ক্ষোভে ট্রেন অবরোধ যাত্রীদের, উত্তেজনা ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর ( হি. স.) : সঠিক সময়ে ট্রেন চলাচল না করাই রেল লাইনে নেমে ট্রেন আটকে অবরোধ করেন যাত্রীরা। তাদের দাবি দীর্ঘ দিন ধরে লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন দেরি করে চলাচল করছে। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। তাই বৃহস্পতিবার সকালে খড়গপুর টাটা নগর ডিভিশনের ঝাড়গ্রাম রেল স্টেশনে টাটা হাওয়া স্টিল এক্সপ্রেস এবং জঙ্গলমহল মেমো স্পেশাল ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা।

তাদের অভিযোগ এমনিতেই টাটা নগর খড়্গপুর ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা অনেক কম। এবং বেশির ভাগ এক্সপ্রেস ট্রেন ঝাড়গ্রাম স্টপেজ দেয় না। হাতে মাত্র কয়েকটা ট্রেন ঝাড়গ্রামে স্টপেজ দেয়। আর সেই ট্রেন গুলিকে দেরি করে চলাচল করছে। যার ফলে কর্মস্থল, ব্যবসার কাজে, স্কুল, কলেজে পড়ুয়াদের পৌঁছাতে দেরি হচ্ছে। তাদের দাবি দীর্ঘ দিন ধরে ঝাড়গ্রাম স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হলেও কোনো কর্ণপাত করেনি। এদিনও স্টিল এক্সপ্রেস কিছুটা সময় দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল লাইনে নেমে ট্রেন অবরোধ শুরু করেন। প্রায় দু ঘন্টা ধরে ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। পরে ঝাড়গ্রাম স্টেশন ম্যানেজারের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেয় ট্রেন যাত্রীরা।

Releated Posts

নিট কাণ্ডে ন্যায়ের দাবিতে গান্ধী স্মৃতিতে রাহুল, বিরোধীদের প্রতীকী প্রতিবাদ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে বিরোধীদের প্রতিবাদ আরও তীব্র হল রাজধানীতে। বৃহস্পতিবার কংগ্রেস…

ByBySandeep Biswas Jul 23, 2026

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারের দরভাঙ্গা ও বেগুসরাইয়ে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস পুলিশের

পাটনা, ২৩ জুলাই (আইএএনএস) : নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিহারের বিভিন্ন জেলায় ছাত্রদের…

ByBySandeep Biswas Jul 23, 2026

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top