News Flash

Image

ঊনকোটি জেলায় ৪২.৫ টন আলুর বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ নভেম্বর : কৃষিবিল শুরু হওয়ার মধ্য দিয়ে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষি দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে৷ ২০২৩-২৪ সালের কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ঊনকোটি জেলায় কৃষকদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আলুর বীজ বিতরণ করা হয়েছে।  

ঊনকোটি জেলার পাঁচটি বিধানসভার অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় আলুর বীজ। প্রত্যেক কৃষকদের ৫০ কেজি করে আলু বীজ প্রদান করেন দপ্তর৷ ঊনকোটি জেলায় এদিন ৪২.৫ টন আলুর বীজ বিতরণ করেন। ২০২৩ সালের বিশাল পরিমাণ বীজ বিতরণ করতে সক্ষম হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র৷

বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারঘাট কো-অপারেটিভ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলুর বীজ বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন কেবিনেট মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস। পাবিয়াছড়া কেন্দ্রের ১৯০ জন কৃষককে আধ কুইন্টাল করে আলুর বীজ প্রদান করা হয়েছে এদিন।
প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল যাতে আরো বৃদ্ধি করতে পারেন সেই উদ্যোগ গ্রহণ করে দপ্তর। আজকের এই অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ভগবান দাস কৃষকদের উদ্দেশ্যে বলেন জমি আপনার, বীজ আপনার, শ্রম আপনার মুনাফা লুটবে অন্যজন সেই প্রকল্পে হাটছে না বর্তমান সরকার৷প্রধানমন্ত্রীর কৃষিবিলের মাধ্যমে কৃষকরাই নির্ধারণ করবে তাদের কৃষিজাত ফসলের মূল্য,সেই পথই কৃষকদের উন্নয়নের একমাত্রই অবলম্বন ৷

 নাম না নিয়েই বললেন মোদি সরকারের কৃষি বিল মানছিনা, মানবো না সেই হুংকারে কৃষকদের উন্নয়নের পথে বাধা দিচ্ছে ত্রিপুরা রাজ্যের লাল দুর্গীয়৷ কৃষকদের নিয়ে রাজনীতি হবে না বলেই এই ধরনের বিল প্রত্যাহার করতে চায় ওই লাল ঝাণ্ডার নিচের গোটাকয়েক নেতৃত্বরা। উপস্থিত অতিথি সহ কৃষকদের করতালির মধ্য দিয়ে দীর্ঘ সময়ের আলোচনার সমাপ্ত করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।
 এছাড়াও আজকের এই অনুষ্ঠানের আলোচনা করেন ঊনকোটি জেলার কৃষি বিজ্ঞানী রতন দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং এলাকার সমাজসেবীরা।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top