News Flash

  • Home
  • দিনের খবর
  • বিতর্ক, র‍্যাগিং যাদবপুরে, গুরুতর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে অধ্যাপকেরা
Image

বিতর্ক, র‍্যাগিং যাদবপুরে, গুরুতর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে অধ্যাপকেরা

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.):একের পর এক বিতর্ক ক্রমশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। গত ৯ অগাস্টের ছাত্রমৃত্যুর ঘটনার পরে এখনও পর্যন্ত কোনও শাস্তিমূলক পদক্ষেপ পুরোপুরি করেননি কর্তৃপক্ষ৷ তার মধ্যেই ফের র‍্যাগিংয়ের অভিযোগ৷ যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে যাদবপুর ক্যাম্পাসে। আর তার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হল যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন বা জুটা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে বৃহস্পতিবারই চিঠি দিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন। চিঠিতে বলা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয় শেষ ছয় মাস ধরে স্থায়ী উপাচার্য নেই।

স্থায়ী উপাচার্য না থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে পাশাপাশি পঠন-পাঠন কাজকর্মেও একাধিক সমস্যার পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, স্থায়ী উপাচার্য না থাকার দরুন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে যে সমস্যা তা মূলত রাজ্য সরকার ও আচার্যের মধ্যে আইন না মানা নিয়ে তৈরি হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন। অধ্যাপক সংগঠনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ রাজ্য এবং আচার্য সার্চ কমিটির আইন নিয়ে একমত নয় যার জন্যই এটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top