News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন উত্তরে থাকবেন তিনি। রয়েছে একাধিক কর্মসূচি। মূলত প্রশাসনিক সভা থাকলেও উত্তরবঙ্গের আট জেলার ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক করতে পারেন মমতা।

নবান্ন সূত্রে বৃহস্পতিবার জানা যায়, আগামী ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী যাবেন উত্তরে। কার্শিয়াংয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর ৮ ডিসেম্বরই পাহাড়ে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে তাঁর। তাতে দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ের নাগরিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেবেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি চলে যাবেন ডুয়ার্সে। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন মমতা।

এই দুই অনুষ্ঠানের মধ্যে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সঙ্গে আলাদা করে বৈঠকও করার কথা মমতার। ৭ ডিসেম্বর কলকাতার শিল্প সম্মেলনের আদলে উত্তরের ওই বাণিজ্য সম্মেলন হবে। তবে সেটা কোথায় হবে, তা এখনও স্পষ্ট নয়। সেই সম্মেলনের প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসকদের নিয়ে নবান্নে বৈঠকও করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আসলে রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও আইটি হাব গড়তে চান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই এই বিজনেস সামিট হতে পারে।

ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর এটাই মমতার প্রথম উত্তরবঙ্গ সফর। মনে করা হচ্ছে, ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানাবেন মমতা। তবে তাঁর মূল লক্ষ্য লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভার দামামা বেজে যাবে। ২০১৯ লোকসভায় উত্তরে ভালো ফল করেনি তৃণমূল। তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাসকদল।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top