News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বটতলা বাজারকে আধুনিক বাজারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার : মেয়র
Image

বটতলা বাজারকে আধুনিক বাজারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার : মেয়র

আগরতলা, ২৯ নভেম্বর : বটতলা বাজারকে আধুনিক বাজারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ বটতলা বাজার পরিদর্শনে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি বাজার পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন তিনি।

প্রসঙ্গত,গত রবিবার গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ডে বটতলা বাজারের প্রায় দেড়শ সবজির দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও ১৫ থেকে ২০টি মুদির দোকান সহ অন্যান্য দোকানও ওই অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাত আনুমানিক প্রায় ১টা নাগাদ এই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। আজ বটতলা বাজার পরিদর্শনে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মূলত আজকের বৈঠকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদান এবং বটতলা বাজারকে নতুন রূপে সাজিয়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, বটতলা বাজারকে আধুনিক বাজারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বাজারকে আধুনিক বাজারে রূপান্তরিত করার জন্য সরকারের পক্ষ থেকে সমীক্ষা শুরু হয়েছে। বটতলা বাজারের ব্যবসায়ীদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করার পাশাপাশি পাকিং জোনেরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। ক্রেতা ও বিক্রেতাদের সুযোগ সুবিধা প্রদান করতে সরকার সব ধরণের উদ্যোগ গ্রহণ করবে বলে ও জানান তিনি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top