News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩০ নভেম্বর দুবাইয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিশ্ব জলবায়ু সম্মেলনে
Image

৩০ নভেম্বর দুবাইয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন বিশ্ব জলবায়ু সম্মেলনে

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) দু’দিনের সফরে দুবাই যাচ্ছেন। রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত ২৮-তম শীর্ষ সম্মেলন ‘কোপ-২৮’ অবশ্য ইতিমধ্যেই শুরু হয়েছে, চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর সভাপতিত্বে।

দুবাই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত দুবাই সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top