News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমালয়ই অটল থাকতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে, সুড়ঙ্গ উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী ধামির
Image

হিমালয়ই অটল থাকতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে, সুড়ঙ্গ উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী ধামির

উত্তরকাশি, ২৯ নভেম্বর (হি.স.): হাল ছাড়েননি তিনি, প্রতিনিয়ত খোঁজখবর নিতেন, অতি ব্যস্ততার মধ্যেও প্রায় প্রতিদিনই উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গের উদ্ধারকাজ দেখতে আসতেন তিনি। মঙ্গলবার রাতে ৪১ জন শ্রমিক উদ্ধারের পরও তিনি ঘটনাস্থলে ছিলেন, জড়িয়ে ধরেন সবাইকে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মন জয় করে নিয়েছেন সবার। বুধবার তিনি জানান, “হিমালয়ই অটল থাকতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন উত্তরকাশির সিল্কিয়ারা টানেল উদ্ধারে জড়িত টিপিপি কর্মীদের সঙ্গে দেখা করেছেন। সকলকে কুর্নিশ জানান তিনি। পরে বলেন, “এই উদ্ধার অভিযান চ্যালেঞ্জে পরিপূর্ণ ছিল…হিমালয় আমাদের দৃঢ় ও অটল থাকতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।” মুখ্যমন্ত্রী ধামি এদিন চিনিয়ালিসাউর কমিউনিটি হেলথ সেন্টারে গিয়ে উদ্ধার হওয়া ৪১ জনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের হাতে চেক হস্তান্তর করেন। সকলের কুশল কামনা করেছেন মুখ্যমন্ত্রী ধামি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top