News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৩০ নভেম্বর বিধানসভা ভোট তেলেঙ্গানায়, ত্রিমুখী লড়াই হতে চলেছে দক্ষিণের এই রাজ্যে
Image

৩০ নভেম্বর বিধানসভা ভোট তেলেঙ্গানায়, ত্রিমুখী লড়াই হতে চলেছে দক্ষিণের এই রাজ্যে

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানায় ৩০ নভেম্বর, বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার প্রায় ২,২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তাঁর মন্ত্রী-পুত্র কে টি রামা রাও এবং বিজেপির লোকসভার সাংসদ বান্দি সঞ্জয় কুমার, ডি অরবিন্দ এবং সোয়াম বাপুরাও প্রমুখ। ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী কেসিআর দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যথাক্রমে গাজওয়েল এবং কামারেড্ডি। গাজওয়েল আসনে বিজেপি প্রার্থী করেছে ইটালা রাজেন্দরকে। তেলেঙ্গানায় এবার লড়াই মূলত হবে ত্রিমুখী, ক্ষমতাসীন বিআরএস-কে জোরদার টক্কর দিতে প্রস্তুত বিজেপি ও কংগ্রেস। ২০১৮ সালের সর্বশেষে বিধানসভা নির্বাচনে, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), যা আগে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) নামে পরিচিত ছিল, ১১৯টি আসনের মধ্যে ৮৮টি আসনে জয়লাভ করেছিল, মোট ভোটের হার ছিল ৪৭.৪ শতাংশ। কংগ্রেস মাত্র ১৯টি আসন জিতে দ্বিতীয় স্থান দখল করেছিল।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top