News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিলিন্ডার ফেটে মুম্বইয়ে ভেঙে পড়ল বাড়ি; আহত ৪, সুরক্ষিত উদ্ধার ১১ জন
Image

সিলিন্ডার ফেটে মুম্বইয়ে ভেঙে পড়ল বাড়ি; আহত ৪, সুরক্ষিত উদ্ধার ১১ জন

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.): সিলিন্ডার ফেটে ও ভয়াবহ বিস্ফোরণের জেরে মুম্বইয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন আরও তিনটি বাড়ি। মুম্বইয়ের চেম্বুর এলাকার ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১১ জনকে। সিলিন্ডার বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুনও ধরে যায় বলে জানা গিয়েছে।

বিএমসি জানিয়েছে, বুধবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ মুম্বইয়ের চেম্বুর এলাকার গল্ফ ক্লাবের কাছে ওল্ড বারাকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি ভেঙে পড়ে। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top