News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২০২৫ সালের মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষমাত্রা নিয়েছে রাজ্য সরকার : সুশান্ত
Image

আগামী ২০২৫ সালের মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষমাত্রা নিয়েছে রাজ্য সরকার : সুশান্ত

আগরতলা, ২৮ নভেম্বর : আগামী ২০২৫ সালের মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষমাত্রা নিয়েছে রাজ্য সরকার। আজ গোর্খাবস্তিস্থিত খাদ্য ও ভোক্তা ভবনের কনফারেন্স হলের বৈঠকের শেষে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিনের বৈঠকে এই প্রকল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকেরা সম্মুখে উপস্থাপন করা হয়েছে।

এদিন শ্রী চৌধুরী বলেন, গত ২০২২ সালে ওই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। সেকেরকোটে প্রায় ৮৫ একর জমিতে ওই প্রকল্পের নির্মাণ কাজ চলছে। ওই প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে। সেখানে মজুত করে রাখা হবে পেট্রল, ডিজেল এবং কেরোসিন। এখন পর্যন্ত ৩০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, অতিসত্বর ওই সমস্যাগুলি সমাধান করে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হবে। আগামী ২০২৫ সালের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার বলে জানান তিনি ।

আজকের এই বৈঠকেউপস্থিত ছিলেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ জেনারেল ম্যানেজার ( অপারেশনস) নীতিন ভাটনাগর, ডেপুটি জেনারেল ম্যানেজার ( অপারেশনস) দীপক কুমার পাঠক, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এর অধিকর্তা নির্মল অধিকারী সহ অন্যান্য আধিকারিকেরা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top