News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিন্দু উৎসব ও ছুটি বাতিল করে বিতর্কে নীতীশ কুমার, তোপ সুশীল ও গিরিরাজের
Image

হিন্দু উৎসব ও ছুটি বাতিল করে বিতর্কে নীতীশ কুমার, তোপ সুশীল ও গিরিরাজের

পাটনা, ২৮ নভেম্বর (হি.স.): হিন্দু উৎসব ও ছুটি বাতিল করে নিজেকে বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ সুশীল মোদী। নীতীশকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিংও। সুশীল মোদী মঙ্গলবার বলেছেন, “হিন্দু উৎসব ও ছুটি বাতিল করা হিন্দু-বিরোধী মানসিকতার লক্ষণ। আমরা এটা বরদাস্ত করব না। বিহারের মানুষ চুপ থাকবে না।” সুশীল মোদী আরও বলেছেন, “নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার হিন্দু বিরোধী মানসিকতা দেখিয়েছে এবং হিন্দুদের অনুভূতিতে আঘাত করার সিদ্ধান্ত নিয়েছে। হিন্দু উৎসবের ছুটি বেছে বেছে কমানো হয়েছে, অথচ মুসলিম উৎসবের ছুটি বাড়ানো হয়েছে।”

নীতীশ কুমারকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, “এই নিয়ে তৃতীয়বার ‘তুঘলকি’ নির্দেশ জারি করেছে নীতীশ সরকার। এই সিদ্ধান্ত যদি তিনি ফিরিয়ে না নেন, তাহলে আগামী নির্বাচনে পরিণতি ভোগ করতে হবে নীতীশ কুমারকে। ভবিষ্যতে তাঁরা মহম্মদ লালু যাদব, মহম্মদ নীতীশ কুমার নামে পরিচিত হবেন।” এদিকে, বিজেপির অভিযোগ খন্ডন করে জেডি (ইউ) নেতা নীরজ কুমার বলেছেন, “শবে বরাতের ছুটি কমানো হয়েছে এবং তা নিয়ে কোনও আলোচনা নেই…মহা শিবরাত্রি, কৃষ্ণ জন্মাষ্টমী, বসন্ত পঞ্চমী, হোলি এবং দশেরার ছুটি বহাল রাখা হয়েছে। কেন নির্দিষ্ট ছুটি বাড়ানো হয়েছে তার ব্যাখ্যা শিক্ষা দফতরই দিতে পারে… রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার পরিবর্তে, বিজেপির উচিত শিক্ষা মন্ত্রকের স্পষ্টীকরণের পরে মতামত দেওয়া।”

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top