News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানব পাচার, জাল নথিপত্র বানানো সহ একাধিক অভিযোগে গ্রেফতার বক্সনগর  যুব মোর্চার মন্ডল সভাপতি
Image

মানব পাচার, জাল নথিপত্র বানানো সহ একাধিক অভিযোগে গ্রেফতার বক্সনগর  যুব মোর্চার মন্ডল সভাপতি

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৮ নভেম্বর:

গ্রেপ্তার হলেন বক্সনগর যুব মোর্চার সভাপতি জিমুল হক। মানব পাচার, জাল নথি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

শাসক দলের নাম ব্যবহার করে পাচার  বাণিজ্য শুরু করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও রোহিঙ্গা  পাচার বাণিজ্য,  বাংলাদেশী নাগরিকদের ভারতীয় কাগজপত্র করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এনআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে প্রায় আনুমানিক ২:৩০ মিনিটে মধ্যভাগ নগর নিজ বাড়ি থেকে কলমচৌড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। 

আন্তর্জাতিক মানব পাচারের অভিযোগে তাকে জালে তুলেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। মামলার  নম্বর ৯৫/২০২৩ ।  ৩৮৪/৪২০/৫০৬ ধারা  অনুযায়ী   বহু কেলেঙ্কারির নায়ক জিমুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। আজ সকালে থানার পুলিশ জিমুল হককে মেডিকেল পরীক্ষার পর সোনামুড়া থানায় সোপর্দ করেছে। তাকে রিমান্ডে নিয়ে তদন্তক্রমে আরো তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা পুলিশের। 

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top