News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মঙ্গলবার বাঁশডর-বড় হাইলাকান্দি ও সুদর্শনপুর- বন্দুকমারা পঞ্চায়েতে সংকল্প যাত্রা
Image

মঙ্গলবার বাঁশডর-বড় হাইলাকান্দি ও সুদর্শনপুর- বন্দুকমারা পঞ্চায়েতে সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম) ২৭ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে সোমবার বাহাদুরপুর এবং রতনপুর পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়নের ফলে কিভাবে জনসাধারণ উপকৃত হচ্ছেন তা তুলে ধরা হয়। এই উপলক্ষে বাহাদুরপুর পঞ্চায়েত কার্যালয় এবং রতনপুর বাজারে সভা, প্রদর্শনী, ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ, হিতাধিকারীদের লাভবান হওয়ার কাহিনী নিজ মুখে তুলে ধরা হয়। এছাড়া বিভিন্ন বিভাগের প্রদর্শনীতে যোগ্য হিতাধিকারীদের নামও লিপিবদ্ধ করা হয় যাতে করে পরবর্তীতে এই হিতাধিকারীদেরকে প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়। যাত্রায় কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে দেশের জনসাধারণ কিভাবে উপকৃত হচ্ছেন তা দেখানো হয়। এদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে মঙ্গলবার দিন বাঁশডর-বড়হাইলাকান্দি পঞ্চায়েতের মাটিজুরি হাই স্কুলে সকাল সাড়ে নয়টায় এবং সুদর্শনপুর-বন্দুক মারা পঞ্চায়েত কার্যালয়ে বেলা দেড়টায় বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top