News Flash

  • Home
  • প্রধান খবর
  • হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট পরিদর্শনে অশ্বিনী বৈষ্ণব
Image

হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট পরিদর্শনে অশ্বিনী বৈষ্ণব

হোসুর, ২৭ নভেম্বর (হি. স.) : মোবাইল ফোনের দুনিয়ায় নিজেদের ভিত পোক্ত করছে ভারত। বেঙ্গালুরুর কাছে হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট তৈরি হচ্ছে বলে মাস খানেক আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । এবার সেই আইফোন প্ল্যান্ট পরিদর্শনে যাবেন অশ্বিনী বৈষ্ণব স্বয়ং।

জানা গিয়েছে, হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট। টাটা গ্রুপের কোম্পানি টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড (টিইপিএল) এটির বরাত নিয়েছে। ৫০০ একর জমির উপর তৈরি এই প্ল্যান্টে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ১৫ হাজারের বেশি কর্মী কাজ নিয়োগ করা হয়েছে। ১২-১৮ মাসের মধ্যেই এই ইউনিট আরও বাড়ানো হবে এবং আরও ১০ থেকে ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ভারতে আইফোন উৎপাদনও যে কয়েক গুণ বৃদ্ধি পাবে তা বলা বাহুল্য। আজ, সোমবার দেশের বৃহত্তম সেই আইফোন প্ল্যান্ট, হোসুরে টাটার কারখানা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত, প্ল্যান্টের কাজকর্ম দেখতে এবং কতদিনে ভারতের আইফোন বাজারে আনা সম্ভব হবে, সে সব খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি আইফোন তৈরি হয় চিনে। যদিও কোভিডের পর থেকে চিনে আইফোন উৎপাদনের কাজ কিছুটা ব্যাহত হয়েছে। সেই বাজার ধরার চেষ্টা শুরু করেছে ভারত। এবার হোসুরের কারখানায় পুরোদমে কাজ শুরু হলে ভারতে আইফোন উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে এবং বিশ্বের বাজারও ধরা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

 ‘অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ভোট’—বঙ্গ ভোটে বার্তা শাহর

কলকাতা, ২২ এপ্রিল (আইএএনএস): চলতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু বিজেপির পক্ষে ভোট নয়, বরং “অবৈধ অনুপ্রবেশ, দুর্নীতি এবং…

ByByNews Desk Apr 22, 2026

খাড়গে ‘সন্ত্রাসী’ ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরতা’র পার্থক্য বোঝেন না: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

বিডার (কর্ণাটক), ২২ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন মন্তব্য করলেন, তিনি নাকি…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে জয়শঙ্করের বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি রাখার…

ByByNews Desk Apr 22, 2026

অগ্রগতি সত্ত্বেও তামিলনাড়ু ভোটে নারী প্রার্থী মাত্র প্রায় ১২ শতাংশ

চেন্নাই, ২২ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে গত কয়েক দশকে নারী অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনও প্রার্থীপদে পুরুষদেরই…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top