News Flash

  • Home
  • প্রধান খবর
  • এএপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মীদের শুভেচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের
Image

এএপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মীদের শুভেচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : এএপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল রবিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ১১ বছরের মধ্যে একটি জাতীয় দল হয়ে ওঠার যাত্রা স্মরণ করিয়ে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হিন্দিতে এক্স-এ পোস্ট করে লিখেছেন, “২০১২ সালের এই দিনে দেশের একজন সাধারণ মানুষ উঠে দাঁড়িয়েছিল এবং তার নিজস্ব দল ‘আম আদমি পার্টি’ প্রতিষ্ঠা করেছিল। তারপর থেকে আজ অবধি, এই এগারো বছরে অনেক উত্থান-পতন এবং অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে দল, কিন্তু আমাদের সকলের চেতনা এবং আবেগের কোনও কমতি ঘটেনি”। এএপি বর্তমানে দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে এবং আরও কয়েকটি রাজ্যে তাদের ভিত্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top