News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) ময়দান থানা এলাকায় ছুরি দিয়ে যুবকের উপর হামলা
Image

(আপডেট) ময়দান থানা এলাকায় ছুরি দিয়ে যুবকের উপর হামলা

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.) : চিত্পুরের পর এবার ময়দানে প্রকাশ্য রাস্তায় যুবকের উপর ছুরি দিয়ে হামলা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলাকারী যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, জখম যুবকের নাম সৌরভ মল্লিক (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা। অভিযুক্ত যুবক ও তিনি একই জায়গায় কেটারিংয়ের কাজ করতেন বলে খবর। এদিন ময়দান চত্বরে দুপুর দুটো নাগাদ দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর পর একটি ছোট ছুরি নিয়ে সৌরভকে আক্রমণ করেন অভিয়ুক্ত। তাঁকে ধাওয়া করে পেটে ছুরি মারেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সৌরভ। তাকে এসএসকেএম হাসপাতালের ট্রামা কেয়ার ইমার্সেন্সিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। তার শরীরে একাধিক জায়গায় ছুরির আঘাত রয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে পাকড়াও করেছে ময়দান থানার পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার সকাল নটা নাগাদ চিত্পুর রোডে এক যুবককে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। ধারাল অস্ত্র দিয়ে কোপালে যেমন ক্ষত তৈরি হয়ে তেমনই ক্ষত ছিল সেখ দুলাল নামে ওই যুবকের দেহ। আহত দুলাল কাশীপুরের বাসিন্দা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেখ দুলালের সঙ্গে আরও এক যুবক ছিল। কোনও কারণে তাঁদের মধ্যে বচসা হয়। তার জেরেই কি এই ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top