News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারও ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ এসটিজিটি পরীক্ষার্থীদের
Image

আবারও ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ এসটিজিটি পরীক্ষার্থীদের

আগরতলা, ২৫ নভেম্বর: আবারও ফল প্রকাশের দাবিতে সিটি সেন্টারে বিক্ষোভে মিলিত হয়েছেন এসটিজিটি পরীক্ষার্থীরা। এদিন তাঁরা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কাতর আবেদন জানিয়েছেন।

জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত  ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। কিন্তু এদিকে দেখা যাচ্ছে রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নেই। 

তারপর ও টিআরবিটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে না। তাই তাঁরা আজ বাধ্য হয়ে সিটি সেন্টারে বিক্ষোভ দেখিয়েছেন। এদিন তাঁরা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কাতর আবেদন জানিয়েছেন।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top