News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • গত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণের সাক্ষী রাজস্থান : রাজ্যবর্ধন সিং রাঠোর
Image

গত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণের সাক্ষী রাজস্থান : রাজ্যবর্ধন সিং রাঠোর

জয়পুর, ২৫ নভেম্বর (হি.স.): গত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণের সাক্ষী হয়েছে রাজস্থান। শনিবার রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন এমনটাই বললেন বিজেপি সাংসদ তথা ঝোটওয়ারা বিধানসভা আসনের প্রার্থী রাজ্যবর্ধন সিং রাঠোর। শনিবার সকালে জয়পুরের একটি বিধানসভা আসনে ভোট দিয়েছেন রাঠোর। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, “রাজস্থান বিগত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণ দেখেছে। নিজেদের স্বার্থপরতার কারণে, তাঁরা নিজ দল এবং রাজ্য উভয়কেই গর্তে ঠেলে দিয়েছে। কংগ্রেসের শাসনকালে এটাই হয়েছে। কংগ্রেস পার্টির কাছ থেকে কোনও প্রত্যাশা নেই, তাঁদের কোনও দৃষ্টিভঙ্গি নেই অথবা সমাধান নেই। আমরা রাজস্থানের মানুষের জন্য চিন্তা করি…কংগ্রেস ৩ ডিসেম্বর জানতে পারবে এবং সম্ভবত তাঁদের কয়েকজন হতবাক হবেন। ঢেউ বিজেপির পক্ষে।”

রাজস্থানের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, “আমি সমস্ত ভোটারদের প্রতি ৫ বছরে একবার এই উৎসব উদযাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। নিজেদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করুন। এই উৎসব আপনার ভবিষ্যত নির্ধারণ করে। এই ভোট আপনাদের পরবর্তী পাঁচটি বছর নির্ধারণ করে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top