News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে প্রদেশ কংগ্রেস: আশিস
Image

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে প্রদেশ কংগ্রেস: আশিস

আগরতলা, ২৫ নভেম্বর : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া, আগামী মাসে প্রিয়াঙ্কার গান্ধীর ত্রিপুরা সফরকে ঘিরে বিভিন্ন বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

এদিন তিনি বলেন, ত্রিপুরার প্রত‍্যেক সাংগঠনিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীদিনে দলীয় সংগঠনকে আরো বেশী শক্তিশালী করার জন‍্য এই সাংগঠনিক সভায় কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাঁর কথায়, আগামী মাসে প্রিয়াঙ্কার গান্ধীর ত্রিপুরা সফরকে ঘিরে বিভিন্ন বিষয়েও আজকের সভায় আলোচনা হয়েছে। এদিন বিভিন্ন ইস্যুতে রাজভবন অভিযান করবে কংগ্রেস বলে জানান তিনি। তাছাড়া, ওই সভায় আগামীদিনের দলীয় কর্মসূচী ও রূপরেখা তৈরী করা হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top