News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতির অভিযোগ তুলে ইডি কর্তাকে চিঠি বিরোধী দলনেতার
Image

দুর্নীতির অভিযোগ তুলে ইডি কর্তাকে চিঠি বিরোধী দলনেতার

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.) : শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার আবারও সোশ্যাল মিডিয়ায় সরবা শুভেন্দু অধিকারীর। সরাসরি এবার ইডি কর্তাকে চিঠি বিরোধী দলনেতার। লিখলেন, কোভিডকালে পিপিই কিট কেনার নামে টাকা নয়ছয় করা হয়েছে। ৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। ৩০০ টাকার পিপিই কিট ১২০০ টাকায় কেনা হয়েছে বলে অভিযোগ।

এদিন, শুভেন্দু দাবি করেছেন, ১ হাজার কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। পিপিই কিটে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। সব আমলাদের নাম দিয়ে চিঠি লিখলেন ইডির ডিরেক্টর রাহুল নবীনকে।

শুভেন্দু লেখেন, জগদীপ ধনখড় এ রাজ্যের রাজ্যপাল থাকাকালীন একটি বড়সড় দুর্নীতির উল্লেখ করেছিলেন। করোনার সময় মেডিক্যাল ইক্যুইপমেন্ট ক্রয় সংক্রান্ত। রাজ্য স্বাস্থ্য বিভাগে সে সময় নানা দুর্নীতি হয়েছে। চিঠিতে শুভেন্দু উল্লেখ করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, রাজীবা সিনহা, আইএএস রাজেশ পাণ্ডে, আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়-এর নাম।

শুভেন্দুর অভিযোগ, কোভিডকালে জীবনদায়ী ওষুধ ও পিপিই কিট যখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই সময় কোভিড কেয়ারের টাকা নয়ছয় করা হয়েছে। ৩০০-৪০০ টাকার জিনিস কেনা হয় হাজার থেকে ১২০০ টাকায়। ৫ হাজার কোটির দুর্নীতি হয়েছে বলে দাবির পাশাপাশি শুভেন্দুর বক্তব্য ১ হাজার কোটি টাকা ঘুষ শুধু পকেটে ঢুকেছে।

প্রসঙ্গত, শুক্রবার মিড ডে মিল নিয়ে সাংঘাতিক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top