News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফরাক্কার আকুরা ব্রিজের কাছে হেরোইন সহ ধৃত ২ ব্যক্তি
Image

ফরাক্কার আকুরা ব্রিজের কাছে হেরোইন সহ ধৃত ২ ব্যক্তি

ফরাক্কা, ২৫ নভেম্বর (হি.স.) : মুর্শিদাবাদের ফরাক্কার আকুরা ব্রিজের কাছে প্রায় তিনশো গ্রাম হেরোইন সহ ধৃত দুই ব্যক্তি । পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে কোনও সদুত্তর না মেলায় গ্রেফতার করেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে ।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত্রিবেলা ফরাক্কার আকুরা ব্রিজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ৩০৭ সাত গ্রাম হেরোইন নিয়ে গ্রেফতার হন দু’জন। তাঁদের নাম সুভাষ মণ্ডল (৪০) অপরজন সৃঞ্জিত মণ্ডল (৩৫)। উভয়ের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার চড়সুজাপুরে। কী উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি ফরাক্কায় হেরোইন নিয়ে এসেছিল তাঁর তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তিকে শনিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। এ দিকে, আজ আবার সামশেরগঞ্জের বালতি থেকে বোমা উদ্ধার হয়। যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top