News Flash

Image

রায়গঞ্জে দোকানে আগুন, হতাহতের খবর নেই

রায়গঞ্জ, ২৪ নভেম্বর (হি. স.) উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী মোরের একটি টায়ার টিউবের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ টায়ার টিউবের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। সে সময় দোকান বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। আহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কি কারণে আগুন লেগেছে এখনই বলা সম্ভব নয়।
জানা গেছে, এদিন দুপুরের পর দোকান বন্ধ করে মালিক বাড়ি চলে যান। সন্ধ্যায় এলাকার বাসিন্দারা দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। খবর দেওয়া হয় দোকান মালিককে। দমকল পুলিশ ও স্থানীয়দের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। দমকল কর্মীরা আগুন লাগার সঠিক কারণ না বললেও, তাঁদের অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের ব্যস্ততম এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যপক যানজট সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

স্থানীয় ব্যবসায়ী অভিজিৎ রায় বলেন, হঠাৎ করে দোকানের ভেতর থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠে। শর্ট সার্কিট বা দোকানের ভেতরে ধুপ কাঠি জ্বালানো ছিল তা থেকে লাগতে পারে। আমরা খুব আতঙ্কে আছি। দমকল আধিকারিক সুদীপ্ত মুখোপাধ্যায় বলেন, এসে দেখলাম একটি সাইকেলের দোকানে আগুন লেগেছে। ভেতরে অনেক টায়ার টিউব মজুত ছিল এবং দোকানটি কাঁচা ছিল ও উপরে টিনের চাল থাকায় মনে হয়েছিল বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। আমরা সময় মতো চলে আসায় আশেপাশের দোকানগুলি বাঁচাতে পেরেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কি কারণে আগুন লেগেছে এখনই বলা সম্ভব নয়।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top