News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভার খাতায় সই করেও প্রকাশ্যেই দ্বিমত পোষণ মন্ত্রী ফিরহাদের
Image

বিধানসভার খাতায় সই করেও প্রকাশ্যেই দ্বিমত পোষণ মন্ত্রী ফিরহাদের

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শুরুর দিনই মন্ত্রীদের হাজিরা খাতায় সই করতে হয়েছে। কিন্তু তা নিয়ে দৃশ্যতই বিরক্ত প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকি।

সংবাদমাধ্যমের সামনেই তিনি বলেন, ‘‘আমরা কি স্কুলে পড়ি নাকি! পার্টি বলেছে, তাই করলাম (সই)। কিন্তু এটার সঙ্গে আমি সহমত নই।’’ খোদ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশ, বিধানসভায় প্রবেশ ও বেরনোর সময় বিধায়কদের সই করা বাধ্যতামূলক। দলকে না জানিয়ে কারও অনুপস্থিতি গ্রাহ্য হবে না। এমনই বিবিধ কড়া নিয়মের বেড়াজালে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে। পরিষদীয় মন্ত্রীর ঘরে রাখা হাজিরা খাতায় সকলে সই করে ভিতরে ঢুকেছেন।

এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ”সকলের দায়িত্ব আছে। নিজের দায়িত্ব পালন করুক সবাই।” আসলে প্রত্যেক অধিবেশনে দলের নির্দেশ সত্ত্বেও অনেক সময়েই গরহাজির থাকেন শাসকদলের বিধায়কদের একাংশ। কখনও আবার বিধানসভায় এলেও অধিবেশন চলাকালীন বেরিয়ে যান, আলোচনায় সেভাবে অংশ নেন না। গত অধিবেশন বা তার আগের একটি অধিবেশনে জরুরি প্রস্তাব বা বিল পাশের জন্য ভোটাভুটিতে তৃণমূলের বিধায়কের তুলনায় হাজিরা সংখ্যা আশানুরূপ ছিল না।
অধিবেশনে ভোটে অনায়াসে জিতলেও বিধায়কদের অনুপস্থিতির বিষয়টি ভালোভাবে নেননি দলনেত্রী। তার পর থেকেই হাজিরা নিয়ে কড়াকড়ি শুরু হয়। দায়িত্ব দেওয়া হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। গড়ে দেওয়া হয় শৃঙ্খলা রক্ষা কমিটি। তার পরও এবার থেকে হাজিরার বিষয়টি মুখ্যমন্ত্রী নিজেই দেখবেন বলে স্থির করেছেন।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top