News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অষ্টম ব্যাটেলিয়ানের উদ্যোগে প্রয়াস ও সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত
Image

অষ্টম ব্যাটেলিয়ানের উদ্যোগে প্রয়াস ও সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৪ নভেম্বর : প্রয়াস ও সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় এক স্বাস্থ্য  শিবিরের আয়োজন করেছে অষ্টম ব্যাটেলিয়ানের টিএসআর জওয়ান। লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ছামনু রাজধর ভিলেজের তুইয়াচন্দ্র পাড়ায় এই শিবিরের আয়োজন করা হয়েছে।  ৮৬ জন গ্রামবাসী এদিন এই শিবিরে এসে চিকিৎসা পরিষেবা গ্রহন করেছেন।

পাশাপাশি গ্রামের দুঃস্থদের মধ্যে কম্বলও এদিন বিতরণ করা হয়েছে। তাছাড়াও ১০০ জন ছাত্রছাত্রীদের মধ্যে কলম ও খাতা বিতরণ করা হয়েছে এদিন। প্রয়াস ও সিভিক অ্যাকশন অনুষ্ঠানে গ্রামবাসীদের নিয়ে মারন ড্রাগসের নেশা থেকে  যুবকযুবতিদের দূরে রাখার বিষয়ে সচেতনতামুলক আলোচনা করা হয়েছে। আজকের অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অমৃত দেববর্মা, অষ্টম ব্যাটেলিয়ান টিএসআরের অন্যান্য আধিকারিক সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top