News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : বিদর্ভের বিরুদ্ধেও ব্যাকফুটে ত্রিপুরা
Image

কোচ বিহার ট্রফি : বিদর্ভের বিরুদ্ধেও ব্যাকফুটে ত্রিপুরা

ত্রিপুরা-‌৯৫

বিদর্ভ-‌১২৮/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। প্রথম দিনই পরাজয়ের কবর খুড়ে নিলো ত্রিপুরা। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায়। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২২ গজে কার্যত লুটিয়ে পড়লেন ত্রিপুরার ক্রিকেটাররা। মাত্র ৯৫ রানে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করে স্বাগতিক বিদর্ভ। প্রথম ম্যাচে চন্ডগড়ের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পর আশাকরা হয়েছিলো বিদর্ভের বিরুদ্ধে কিছুটা হলেও জ্বলে উঠবেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। কিন্তু কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। ব্যাটিং সহায়ক উইকেটে শুক্রবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েই বিদর্ভের বোলারদের দাপটে ক্রমাগত উইকেট হারাতে থাকে ত্রিপুরা। প্রীতম দাস ছাড়া ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যানকে উইকেটে টিকে থাকার মানসিকতা দেখা যায়নি। দীপঙ্কর ভাটনাগরের পরিবর্তে অভিষেক হওয়া ধৃতিমান নন্দী চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। প্রথম বলেই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেন ওই ব্যাটসম্যানটি। ত্রিপুরা ৪৯.‌৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে পরীতম দাস ৯০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮, অর্কজিৎ রায় ৫৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দ্বীপজয় দেব ৫৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। বিদর্ভের পক্ষে প্রথম মহাশ্বেরী ৩৭ রান দিয়ে ৪ টি, পার্থ খোড়ে ২০ রান দিয়ে এবং অর্জন ইংলে ২৮ রান দিয়ে ৩ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিদর্ভ যখন খাদের কিনারায় তখন ব্যাট হাতে রুখে দাড়ান তুষার সূর্যবংশী এবং জোবেরুদ্দিন। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে বিদর্ভকে লিড এনে দেন। ওই জুটি ১৩২ বল খেলে ৮৬ রান যোগ করে দলকে লিড এনে দেন। জুবেরোদ্দিন ৬৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে বিদর্ভ ৩৫ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করে। তুষার ৯৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে অভিক পাল ৪৯ রান দিয়ে ২ টি এবং রাকেশ রুদ্রপাল ১২ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন। ম্যাচে ফিরতে হলে শনিবার সকালে ত্রিপুরার বোলারদের জ্বলে উঠতে হবে। এবং দ্রুত বিদর্ভের ইনিংস শেষ করতে হবে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top