News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়: নকশাল প্রভাবিত নারায়ণপুরে লৌহ আকরিক খনিতে আইইডি বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত, আহত এক
Image

ছত্তিশগড়: নকশাল প্রভাবিত নারায়ণপুরে লৌহ আকরিক খনিতে আইইডি বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত, আহত এক

নারায়ণপুর, ২৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার একটি লৌহ আকরিক খনিতে আইইডি বিস্ফোরণে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে, একজন শ্রমিক আহত হয়েছেন। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার একটি লৌহ আকরিক খনি সাইটে শুক্রবার নকশালদের লাগানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছেন। পুলিশ এই তথ্য জানিয়েছে।

একজন বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকাল ৭.৩০ নাগাদ তিনজন শ্রমিক ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ছোট ডোঙ্গা থানা সীমানার অধীনে একটি পাহাড়ে আমদাই ঘাঁটি লোহা আকরিক খনিতে কাজের জন্য যাচ্ছিলেন। আচমকাই নকশালদের লাগানো আইইডি-র বিস্ফোরণ ঘটে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে, একজন গুরুতর আহত হয়েছেন। জয়সওয়াল নেকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (জেএনআইএল) আমদাই ঘাঁটিতে লৌহ আকরিক খনির বরাদ দেওয়া হয়েছিল। নকশালরা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের বিরোধিতা করে আসছে। এই শত্রুতার জেরেই নকশালরা আইইডি রেখেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top