News Flash

  • Home
  • দেশ
  • আমডাঙায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১
Image

আমডাঙায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১

উত্তর ২৪ পরগনা, ২৪ নভেম্বর (হি.স.) : আমডাঙায় পঞ্চায়েত প্রধান খুনের ৮ দিন পর ভিন জেলা থেকে গ্রেফতার হল ১ জন। আলমগীর শেখ ওরফে আফতার শেখ নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার করেছে আমডাঙা থানার পুলিশ। সূত্রের খবর, আলমগীরের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রয়েছে।

জানা গিয়েছে, আলমগীর ওরফে আফতার বোমা তৈরিতে দক্ষ। তার তৈরি বোমা দিয়েই আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের উপর হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

গত ১৬ নভেম্বর রাতে আমডাঙার কামদেবপুর হাট থেকে ফেরার পথে প্রকাশ্য রাস্তার উপর বোমাবাজিতে খুন হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জমি নিয়ে এলাকারই একজনের সঙ্গে অশান্তি চলছিল রূপচাঁদের। তাকেই প্রধান অভিযুক্ত বলে চিহ্নিত করে মৃত তৃণমূল নেতার পরিবার। উঠে আসে তৃণমূলের সঙ্গে একদা দূরত্বের বিষয়টিও। তদন্তে নেমে সেইসব দিক খতিয়ে দেখছে পুলিশ।

এর আগেও সন্দেহভাজন হিসেবে তোয়েব নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। জমি বিবাদের ঘটনায় তোয়েবের বাবার সঙ্গে মৃত রূপচাঁদের গন্ডগোল ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অভিযুক্তদের খুঁজতে গিয়ে আলমগীরের নাম হাতে আসে তদন্তকারীদের। জানা যায়, ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে ডোমকলে গা ঢাকা দিয়েছে সে। সেখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল বোমা তৈরিতে ওস্তাদ আলমগীর। এর পরই তাকে হাতেনাতে ধরতে ডোমকল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমডাঙার পুলিশ। শেষমেশ অভিযান চালিয়ে আলমগীরকে পাকড়াও করা হয়। বানচাল হয়ে তার বাংলাদেশ পালানোর ছক।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top