News Flash

Image

মৌমাছির আক্রমণে গুরুতর আহত ৭

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ নভেম্বর : মৌমাছির আতঙ্ক মধুপুরে। শুক্রবার সকালে হঠাৎই পথ চলতি মানুষের উপর আক্রমন চালায় মৌমাছির ফল। এতে স্কুলে যাওয়ার পথে চারজন ছাত্রছাত্রীসহ মোট সাতজন আক্রমণের শিকার হয়েছেন। আহত সাতজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে চারজন স্কুল পড়ুয়ার অবস্থা গুরুতর বলে খবর।

আজ সকালে ঘটনাটি ঘটেছে মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকার রাইস মিলের পাশে। গত কিছুদিন আগেই মৌমাছির আক্রমনে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। পথ চলতি সাধারন মানুষের সহায়তায় অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকাল নাগাদ ফের একই ঘটনা সংঘটিত হয়েছে। মৌমাছির আক্রমনে একটা সময় স্কুল ছাত্রীরা রাস্তার মধ্যে পরে কাতরাচ্ছিল। এলাকার জনগণের সহায়তায় তাদেরকে তড়িঘড়ি মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এদিকে আরো কয়েকজন যুবক তাদের কাজের উদ্দেশ্যে মধুপুর আসছিল আবার কেউবা মধুপুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই জায়গায় যাওয়ার মুহূর্তেই তাদের উপর আক্রমন চালায় মৌমাছি। ঘটনায় মোট ৭ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে হঠাৎই মৌমাছির আক্রমণে রাস্তায় চলাফেরা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top