News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের সার্বিক বিকাশে যুব শক্তিকে তৈরী করতে হবে : অর্থমন্ত্রী
Image

দেশের সার্বিক বিকাশে যুব শক্তিকে তৈরী করতে হবে : অর্থমন্ত্রী

আগরতলা, ২৩ নভেম্বর: দেশের সার্বিক বিকাশে যুব শক্তিকে তৈরী করতে হবে। আজ টেপানিয়া ব্লকভিত্তিক যুব উৎসবে অংশগ্রহণ করে একথা বলেন  অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

এদিন শ্রী রায় বলেন, যুবক যুবতীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে যুব উৎসবের আয়োজন করা হয়েছে।  

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, যুব শক্তিকে সঠিকভাবে তৈরী করতে পারলে দেশ শক্তিশালী ও সুরক্ষিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য কাজ করছেন। স্থানীয় সম্পদগুলিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ভোকাল ফর লোকালের উপর গুরুত্ব দিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপঅধিকর্তা বণজিৎ বাগচী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টেপানিয়া ব্লকের বিডিও দিব্যশ্রী দাসগুপ্তা।

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণারাণী দাস। ব্লকভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে যুবারা দলগত ও একক লোকসংগীত,দলগত ও একক লোকনৃত্য, আবৃত্তি, একাঙ্ক নাটক ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top