News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২৫ নভেম্বর পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন
Image

আগামী ২৫ নভেম্বর পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন

আগরতলা, ২৩ নভেম্বর: আগামী ২৫ নভেম্বর রাজ্যের বিদ্যুৎ দপ্তর তথা রাজ্য বিদ্যুৎ নিগমের সর্ববৃহৎ প্রকৌশলীদের সংগঠন ‘পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশন ত্রিপুরা’ -এর দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে করে একথা জানাো হয়েছে।

ওইদিনের উক্ত সম্মেলনের উদ্ভোদক এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সম্মানিত রাজ্য সম্পাদক নীলরতন সরকার। এছাড়াও উপস্থিত থাকবেন পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের বিগত দিনের সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদকগন। 

এদিন অ্যাসোশিয়াশের জনৈক কর্মী জানিয়েছেন, পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশন চিন্তাধারায় অনুপ্রনিত হয়ে রাষ্ট্রহিতে, উদ্যোগহিতে এবং শ্রমিকহিতে কাজ করে থাকে। বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ রপ্তানি এবং সার্বিকভাবে বিদ্যুৎক্ষেত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পূজা-পার্বণে এবং প্রাকৃতিক দুর্যোগে সমস্ত বাধাবিপত্তি উপেক্ষা করে বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে উল্লেখনীয় ভূমিকা পালন করে থাকে । 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top