News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্নিকাণ্ডে পুড়ল বসত ঘর, ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক
Image

অগ্নিকাণ্ডে পুড়ল বসত ঘর, ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ নভেম্বর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে ধর্মনগর মহকুমার পূর্ব হাফলং ৬ নং ওয়ার্ড এলাকায়। জানা যায় গতকাল বুধবার গভীর রাতে আগরতলা কন্ট্রোল রুম থেকে খবর আসে ধর্মনগর দমকল বিভাগে পূর্ব হাফলঙ্গে  এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘ এক ঘণ্টা তৎপরতার  সঙ্গে দমকলকর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে রাতে।

ঘটনার বিবরণে দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন, আগুনের বীভৎসতা খুব বেশি হওয়ায় সময় বেশি লেগেছে এবং বাড়ি সহ বাড়ির পাশে থাকা একটি পোল্ট্রি ফার্ম পুড়ে ভস্সীভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডে। ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে।

এছাড়াও বাড়ির মালিক বাবুল নাথ জানিয়েছেন নগদ ২ লক্ষ টাকা সহ বেশ কিছু স্বর্ণালংকার ,সেলাই মেশিন সহ অন্যান্য আসবাব পত্র সামগ্রী পুড়ে ভস্সীভূত হয়ে গেছে এদিন। দমকল কর্মীদের অনুমান সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নি সংযোগ ঘটেছে। অবশ্য পরবর্তী সময়ে তদন্তক্রমে ঘটনার সঠিক রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। বর্তমানে পরিবারটি সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top