News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকের বদলির প্রতিবাদ সহ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধ
Image

শিক্ষকের বদলির প্রতিবাদ সহ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধ

শান্তিরবাজার, ২৩ নভেম্বর : শিক্ষকের বদলির প্রতিবাদ সহ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে উত্তপ্ত ঋষ্যমুখ ব্লকের মানিরাম বাড়ি এলাকা । বিদ্যালয়ের পঠন পাঠন ছেড়ে দিয়ে মানিরামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া পথ অবরোধের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে।

এদিন পথ অবরোধে পড়ুয়ারা নয় অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয় এসএমসি কমিটিও পড়ুয়া ছাত্র ছাত্রীদের সাথে পথ অবরোধে সামিল হয়েছেন । আজ দুপুর বারোটা নাগাদ মানিরামপুর বাজার সংলগ্ন ঋষ্যমুখ ভায়া জোলাইবাড়ি রাস্তা অবরুদ্ধ করে রাখে মানিরামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও বিদ্যালয়ের এসএসসি কমিটির কর্তৃপক্ষরা। অবরোধের জেরে কয়েক ঘণ্টার জন্য স্তব্দ হয়ে যায় যান চলাচল।

এদিকে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে গিয়েছেন ঋষ্যমুখ ব্লকের বিদ্যালয় পরিদর্শক। এরপর অবরোধকারীদের সাথে কথা বলেন বিদ্যালয় পরিদর্শক। অবরোধ কারীরা শিক্ষক সংকটের কথা তুলে ধরে, বদলির আদেশ প্রাপ্ত শিক্ষকের বদলির আদেশ রদ করার আবেদন জানিয়েছেন। বিদ্যালয় পরিদর্শক আশ্বস্ত করেন এ বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে কথা বলে সমস্যা সমাধান করবেন। এই আশ্বস্ত পাওয়ার পর অবশেষে পড়ুয়া ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নেয়।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top