News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিগত ৫ বছর ধরে কংগ্রেসের স্বজনপ্রীতি, দুর্নীতি ও তোষণে ত্রস্ত রাজস্থানের মানুষ : অমিত শাহ
Image

বিগত ৫ বছর ধরে কংগ্রেসের স্বজনপ্রীতি, দুর্নীতি ও তোষণে ত্রস্ত রাজস্থানের মানুষ : অমিত শাহ

জয়পুর, ২৩ নভেম্বর (হি.স.): রাজস্থানে এবার বিজেপি সরকার গঠন করবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার সকালে জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, “আমি গোটা রাজস্থান সফর করেছি এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, রাজস্থানে পরবর্তী সরকার ভারতীয় জনতা পার্টি গঠন করছে। রাজস্থানের প্রতিটি প্রান্তে মানুষের মধ্যে পরিবর্তনের মেজাজ রয়েছে। রাজস্থানের জনগণ কংগ্রেস সরকারকে বিদায় জানাতে নিজেদের মনস্থির করেছেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “রাজস্থান বরাবরই মোদীজির পাশে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে। ২০১৪ এবং ২০১৯ উভয় নির্বাচনেই বিজেপিকে সমস্ত আসন দিয়ে রাজস্থানের মানুষ সবসময় মোদীজিকে সমর্থন করেছেন।” অমিত শাহ বলেছেন, “গত ৫ বছরে রাজস্থানে কেউ যদি সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে তাঁরা হলেন মহিলা এবং দলিত। গেহলট সরকারের তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে। গত ৫ বছরে ছাবরা, ভিলওয়াড়া, কারাউলি, যোধপুর, চিত্তোরগড়, নোহার, মেওয়াত, মালপুরা, জয়পুরে পরিকল্পিত দাঙ্গা হয়েছে। ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে গেহলট সরকার দাঙ্গাকারীদের বিরুদ্ধে কোনও দৃঢ় পদক্ষেপ নেয়নি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “গত ৫ বছরে রাজস্থানে ২ লক্ষের বেশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। কংগ্রেসের লাল ডায়েরি দুর্নীতির প্রতীক। এখানে অনেক আত্মসাতের মামলা হয়েছে। সচিবালয়ে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ও এক কেজি সোনা পাওয়া গিয়েছে। তা সত্ত্বেও গেহলট সরকারের নড়চড় নেই। রাজস্থানের কৃষকদের অবস্থাও খুব খারাপ। ১০ দিনের মধ্যে ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা গেহলট সরকার ৫ বছরেও ৫ শতাংশ কৃষকের ঋণ মকুব করেনি।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top