News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর সালেম-এ সরকারি হাসপাতালে আগুন, সমস্ত রোগী সুরক্ষিত
Image

তামিলনাড়ুর সালেম-এ সরকারি হাসপাতালে আগুন, সমস্ত রোগী সুরক্ষিত

সালেম, ২২ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুর সালেম জেলায় আগুন লাগল সরকারি মোহন কুমারমঙ্গলম মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বুধবার সকালে মোহন কুমারমঙ্গলাম সরকারি কলেজ এবং হাসপাতালের ট্রমা আইসিইউ এবং অর্থো পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের প্রথম তলায় আগুন লাগে। সমস্ত রোগী সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

সালেমের কালেক্টর এস কারমেগাম বলেছেন, বুধবার সকাল ৮.৪৭ মিনিট নাগাদ বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্য মোহন কুমারমঙ্গলাম সরকারি কলেজ ও হাসপাতালের ট্রমা আইসিইউ এবং অর্থো পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের প্রথম তলায় আগুন লাগে। ট্রমা ও অর্থো ওয়ার্ডের রোগীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। পূর্ত দফতরের ইলেক্ট্রিক্যাল এবং সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা বৈদ্যুতিক সমস্যার কারণ খুঁজে বের করতে ঘটনাস্থলে যান। আমি সমস্ত ফ্লোর পরিদর্শন করেছি এবং সবকিছু স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে। বৈদ্যুতিক পরিদর্শকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আমরা রোগীদের চিকিৎসার জন্য প্রাইভেট সহ কাছাকাছি হাসপাতালের সঙ্গে সাথে কথা বলেছি।

Releated Posts

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top