News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কংগ্রেসের অপশাসনের জন্য রাজস্থানে যুবসমাজের স্বপ্ন ভেঙে গিয়েছে : প্রধানমন্ত্রী মোদী
Image

কংগ্রেসের অপশাসনের জন্য রাজস্থানে যুবসমাজের স্বপ্ন ভেঙে গিয়েছে : প্রধানমন্ত্রী মোদী

দুঙ্গারপুর (রাজস্থান), ২২ নভেম্বর (হি.স.): রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের অপশাসনের জন্য রাজস্থানে যুবসমাজের স্বপ্ন ভেঙে গিয়েছে। বুধবার রাজস্থানের দুঙ্গারপুরের সাগওয়ারায় এক নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় তিনি বলেছেন, “কংগ্রেসের খারাপ শাসনের কারণে যুবসমাজের স্বপ্ন ভেঙে গেছে…রাজস্থানের কংগ্রেস সরকার সমস্ত সরকারি নিয়োগে কেলেঙ্কারি করেছে…এটা আপনাদের সন্তানদের প্রতি অবিচার।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “খারাপ শাসনের এই কংগ্রেস সরকারকে পরিবর্তন করার জন্য গণতন্ত্র আপনাদের সুযোগ দিয়েছে… কখনও কখনও একটি ছোট ভুল আপনাদের পাঁচ বছরের জন্য ক্ষতিগ্রস্ত করতে পারে… কংগ্রেসকে দূরে সরিয়ে দেওয়া খুব দরকার, যাতে সমস্ত কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়। মোদী বলেছেন, “যেখান থেকে কংগ্রেসের আশা শেষ, সেখান থেকেই মোদীর গ্যারান্টি শুরু হয়… আমাদের দেশের কোটি কোটি আদিবাসীকে কংগ্রেস কখনও সাহায্য করেনি… বিজেপি তাঁদের জন্য আলাদা মন্ত্রক করেছে এবং আদিবাসীদের কল্যাণে বাজেট বাড়িয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী এদিন জোর দিয়ে বলেছেন, “রাজস্থানে বিজেপি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই পেট্রোল এবং ডিজেলের দাম পর্যালোচনা করা হবে এবং জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হবে… রাজস্থানে সরকারী আধিকারিকদের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস… কয়েক মাস ধরে সরকারি আধিকারিকদের টাকা আটকে রয়েছে এবং কোনও শুনানি হয়নি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top